বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

মেসির রেকর্ড দ্রুততম গোলে অস্ট্রেলিয়াকে হারাল আর্জেন্টিনা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৩৭ বার

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি ছিল আর্জেন্টিনার তৃতীয় প্রীতি ম্যাচ। আগের দুই প্রতিপক্ষ পানামা এবং কিরাসাও তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে ছিল লড়াইয়ের সম্ভাবনা। বিশ্বকাপের গ্রুপপর্বে আসা কষ্টার্জিত সেই জয়ের স্মৃতি তো আছেই।

তবে সব সম্ভাবনা উড়িয়ে দিল লিওনেল মেসির আর্জেন্টিনা। লিওনেল মেসি এবং জার্মান পাজ্জেলার গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজ তুলে নিলো লিওনেল স্কালোনির শিষ্যরা।

চীনের রাজধানী বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচ। দ্বিতীয় মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে কিছুই করার ছিল না অস্ট্রেলিয়ার গোলকিপারের। ক্যারিয়ারে ৮০০’র বেশি গোল আছে মেসির। তবে ম্যাচ শুরুর ১২০ মিনিটের মধ্যে এই প্রথম গোল দিলেন মেসি। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তারা।

৬৮ মিনিটে আবারো এগিয়ে যায় আর্জেন্টিনা। এবার গোল দেন দ্বিতীয়ার্ধের শুরুতে নিকোলাস ওতামেন্দির বদলে মাঠে নামা পাজ্জেলা। দারুণ হেডে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন এই ডিফেন্ডার। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দিবে আর্জেন্টিনা। সেখানে দেশটির বিপক্ষে ১৯ জুন আরো একটি প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। এরপর কিছুদিন বিরতিতে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক। তারপরই ইন্টার মায়ামিতে যোগ দিবেন তিনি।

চীনে মেসির এটি সপ্তম সফর। এর আগের ছয়বারের যাত্রার মধ্যে আছে ২০০৮ সালের অলিম্পিক অভিযানও। সেবার সোনা জেতার গৌরব অর্জন করে আর্জেন্টিনা দল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com