শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সাংবাদিক নাদিম হত্যা : আ’লীগ নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৪৪ বার

সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার ঘটনায় জামালপুরে আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু ও তার ছেলে ফাহিম ফরমান রিফাতসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে ।

আজ শনিবার জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।

এ তথ্য নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।

তিনি বলেন, উক্ত মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আরো কয়েকজনকে উক্ত মামলায় আটক করা হলেও তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না।

উল্লেখ্য, অভিযুক্ত মাহমুদুল আলম বাবু জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল শুক্রবার (১৬ জুন) তাকে ওই পদ থেকে সাময়িক বহিস্কার করা হয় বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com