বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

মালয়েশিয়াসহ ৩ দেশে কোরবানির ঈদের তারিখ ঘোষণা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১২৯ বার
- ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ব্রুনাই।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এই তিনটি দেশের আকাশে রোববার নতুন চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে আগামী ২৯ জুন এসব দেশ ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।

অপরদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে এখনো চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে সৌদি আরব দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা বা কোরবানির ঈদ।

ইন্দোনেশিয়ার কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২৯ জুন দেশটিতে ঈদুল আজহা পালিত হবে বলে জানিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।

মালয়েশিয়া সরকারও আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা ঘোষণা করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনাইতেও রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই সে দেশেও ২৯ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে সোমবার (১৯ জুন) বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com