বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রূপগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৩৬ বার
ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলার পূর্বাচলের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড (৩০০ ফিট) সড়কের সমু মার্কেট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মিনহাজ মিয়া (৪৫)। তিনি টাঙ্গাইলের মধুপুর থানাধীন নেকিবাড়ী এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।

কাঞ্চন ট্রাফিক পুলিশের এএসআই নাজমুল হাসান জানান, সকালে টাঙ্গাইল থেকে রূপগঞ্জের রূপসী সিটি মিলগামী খালি ড্রামবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৭১৮৫) পূর্বাচলের সমু মার্কেট পৌঁছলে আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় চালক মিনহাজ মিয়া।

রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com