শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

মেঘনা থেকে পদ্মা পর্যন্ত রাজউকের অধিক্ষেত্র বাড়ানোর পরিকল্পনা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১৬ বার
- ছবি : সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকার পূর্বদিকে মেঘনা নদী এবং পশ্চিমে পদ্মা সেতু পর্যন্ত তার অধিক্ষেত্র সম্প্রসারণের পরিকল্পনা করেছে।

মঙ্গলবার সংসদে রাজশাহী থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য এনামুল হকের এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এ কথা বলেন।

রাজউকের এখতিয়ার সম্প্রসারণ প্রসঙ্গে শরীফ আহমেদ বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরাণীগঞ্জ ও গাজীপুর এলাকা রাজউকের আওতাধীন ৮টি অঞ্চলের ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটারে অবস্থিত। সাভার উপজেলার পুরো এলাকা রাজউকের অধীনে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের যে এলাকা রাজউকের আওতাধীন রয়েছে তা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা হিসেবে বিবেচিত হওয়ায় ওই এলাকা বাদ দিয়ে রাজউকের অধিক্ষেত্র পুনর্নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

সরকারের নির্দেশে রাজউক প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com