শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

প্যারিসে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৭

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১২৩ বার
ছবি-সিএনএন ও রয়টার্স

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক বিস্ফোরণে অন্তত ৩৭ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটজনক। এছাড়া দুজন নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে তারা মারা গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শত শত দমকলকর্মী নিয়োগ করা হয়েছে।

প্যারিস পুলিশপ্রধান লরাঁ নুনেজ সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্যারিসের প্রসিকিউটর বলেন, প্যারিস আমেরিকান একাডেমির ভবনগুলোর মধ্যে এই বিস্ফোরণ ঘটেছে। বিদেশী ছাত্রদের মধ্যে এই ভবনটি বেশ জনপ্রিয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। একটি বিশাল আগুন-বল কয়েক তলা উঁচু হয়ে ওঠে।

সূত্র : সিএনএন ও রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com