বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কোপার লড়াই এবার যুক্তরাষ্ট্রে, শিরোপা ধরে রাখতে পারবে আর্জেন্টিনা?

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৪৫ বার
ছবি : সংগৃহীত

আগামী বছর অনুষ্ঠেয় কোপা আমেরিকা শুরু হবে ২০ জুন। ফাইনাল হবে ১৪ জুলাই।
মার্কিন যুক্তরাষ্ট্রে এবার বসবে কোপা আমেরিকার আসর। কনমেবলের তরফ থেকে কোপা আমেরিকার দিনক্ষণ জানিয়ে দেয়া হয়েছে।

গতবার কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। ডি মারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিও মেসির আর্জেন্টিনা। আগামী বছরের কোপা আমেরিকায় হয়তো শেষবার নীল-সাদা জার্সিতে দেখা যাবে লিও মেসিকে। মেসি যেখানে যাচ্ছেন তাকে ঘিরে আবেগের বিস্ফোরণ সেখানেই। ইন্টার মিয়ামিতে খেলবেন এলএম ১০। ফলে আগামী বছরের কোপা আমেরিকায় মেসিই যে প্রচারের সব আলো শুষে নেবেন সেকথা বলাই বাহুল্য।

২০২৪ সালের কোপা আমেরিকায় ১৬টি দেশ অংশ নেবে। তার মধ্যে ১০টি দেশ দক্ষিণ আমেরিকার। এরা হলো আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে এবং ভেনিজুয়েলা। আর ছয়টি দেশ কনকাকাফের। তাদের নাম অবশ্য এখনো জানানো হয়নি। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। তার আগে ২০২৪ সালের কোপা আমেরিকা এককভাবে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com