বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

৩ দাবি অগ্রাহ্য করলেও পাকিস্তানের যে চাওয়া মেনেছে আইসিসি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৩২ বার
ছবি : সংগৃহীত

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। সময়সূচি এরই মধ্যে চূড়ান্ত করেছে আইসিসি। এর আগে আইসিসির কাছে খসড়া সূচি পাঠিয়েছিল আয়োজক দেশ ভারত। পরে সেই খসড়া সূচিটি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দেশগুলোর কাছে পাঠায় আইসিসি।

খসড়া সূচির কয়েকটি বিষয় নিয়ে আপত্তি তোলে পাকিস্তান। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের দাবি ছিল- আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ যেন চেন্নাই থেকে সরিয়ে ব্যাঙ্গালুরুতে নেওয়া হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ যেন ব্যাঙ্গালুরু থেকে সরিয়ে চেন্নাইতে আনা হয় এবং স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ আহমেদাবাদ থেকে সরিয়ে নেওয়া হয়। তবে সেসব দাবি না মেনে সূচি চূড়ান্ত করে আইসিসি।

কয়েক সপ্তাহ আগে পাকিস্তান সফরে গিয়েছিল আইসিসি কর্তারা। সে সময় পাকিস্তানের দাবি ছিল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ যেন এশিয়ার বাইরের দেশের সঙ্গে আয়োজন করা হয়। সেই দাবি রেখেছে আইসিসি। প্রস্তুতি ম্যাচে পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। খবর ক্রিকেট পাকিস্তানের।

আগামী ৫ অক্টোবর মূল টুর্নামেন্ট শুরুর আগের সপ্তাহে প্রস্তুতি ম্যাচ খেলবে দেশগুলো। সেপ্টেম্বরের ২৯ তারিখে শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত। হায়দ্রাবাদ, তিরুবনন্তপুরম এবং গুয়াহাটিতে হবে ম্যাচগুলো। নিউজিল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরের ২৯ তারিখে এবং অক্টোবরের ৩ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com