রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৯১ বার
ফাইল ছবি

সারা দেশে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ বুধবার এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আবারও আমাদের জীবনে ফিরে এসেছে এক বছর পর। কোরবানির অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ অর্থবহ হয়ে ওঠে।’

‘আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন আমরা মানব জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করি এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আমাদের আনন্দ ভাগাভাগি করি।’

বার্তার শেষ দিকে শেখ হাসিনা বলেন, ‘সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, ঈদ মোবারক।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com