বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২ প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১২৬ বার
ছবি-আমাদের সময়

দেশের পর আগামীকাল শুক্রবার বিদেশে মুক্তি পাচ্ছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ঈদের সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি আগামীকাল একসঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে। স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় দুই দেশের ৪২টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘প্রিয়তমা’। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশক প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

তিনি বলেন, ‘হলিউডসহ পৃথিবীর অন্যান্য বড় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটি সুপার পিক সিজন। তাদের বড় বড় সব সিনেমার দাপটে এ সময়ে থিয়েটার চেইনগুলোতে জায়গা পাওয়া মোটামুটি অসম্ভব। এখন ৪২টি হল পাওয়া আসলে অন্য সময়ে ১৪২টি হল পাওয়ার সমান।’

তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে ১৮টি অঙ্গরাজ্যের ৩৭টি থিয়েটারে চলবে ‘প্রিয়তমা’। অঙ্গরাজ্যগুলো হলো- নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ওহাইও, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, এলাবামা, ওকলাহোমা, কলোরাডো, অ্যারিজোনা, নেভাদা ও ক্যালিফোর্নিয়া।

অন্যদিকে কানাডার চারটি প্রদেশ অন্টারিও, ম্যানিটোবা, অ্যালবার্টা ও ব্রিটিশ কলম্বিয়ায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে ৫টি থিয়েটারে দেখা যাবে ‘প্রিয়তমা’।

উল্লেখ্য, গেল ঈদে দেশের ১০৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’। এতে শাকিবের বিপরীতে জুটি হয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকেই। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com