বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

সৌম্য-মেহেদীর দাপটে বাংলাদেশের জয়

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৩৮ বার
ছবি: সংগৃহীত

প্রথম প্রস্তুতি ম্যাচে হারলেও ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে এক জয় পেয়েছে সাইফ হাসানের নেতৃত্বে দলটি। এদিনও বল হাতে আলো ছড়িয়েছেন সৌম্য সরকার। তবে ব্যাটিংয়ে শেখ মেহেদী হাসান ঝড়ো ব্যাটে করে দলের জয় সহজ করে দেন।

আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ২১১ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন জুবাইদ আকবরি। এছাড়া ইসহাক রাহির ৩১, বাহির শাহ’র ৩০ ও শরফউদ্দিন আশরাফের ২৪ রানে ভর করে মাঝারি লক্ষ্য দাঁড় করায় আফগানরা।

টাইগার বোলারদের হয়ে রাকিবুল হাসান ও সৌম্য সরকার দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া মুশফিক হাসান, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল একটি করে উইকেট নিয়েছেন।

২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। এরপর ব্যক্তিগত ১১ রানে মাহমুদুল হাসান জয়, ২৬ রানে সাইফ হাসান ও ১২ রানে শাহাদাত হোসেন দিপুও সাজঘরে ফেরেন।

সৌম্য সরকার উইকেটে থিতু হয়েও ব্যক্তিগত ১৮ রানেই ফেরেন। মিডল-অর্ডারে ব্যাট করতে নেমে রাকিবুলের হাসানকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন শেখ মেহেদী। তবে ব্যক্তিগত ২৬ রানে ফেরেন রাকিবুলও। এদিকে ফিফটি তুলে পরবর্তীতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মেহেদী। এতে করে ২ ওভার বাকি থাকতেই ২ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আগামী ১৩ জুলাই থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। এবারের আসর মাঠে গড়াবে শ্রীলংকার মাটিতে। যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান, ওমান এবং স্বাগতিক শ্রীলংকা।

উদ্বোধনী ম্যাচে ১৩ জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। এরপর ১৬ তারিখ ওমান এবং ১৮ তারিখ আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com