শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

মুহাররমের চাঁদ দেখা যায়নি, পবিত্র আশুরা ২৯ জুলাই

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৬৮ বার
প্রতিক ছবি

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে ১৯ জুলাই (বুধবার) পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২০ জুলাই (বৃহস্পতিবার) থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২৯ জুলাই (শনিবার) পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ জিলহজ ১৪৪৪ হিজরি, ৩ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ জুলাই ২০২৩ খ্রি. মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায়, আগামীকাল ৩০ জিলহজ ১৪৪৪ হিজরি, ৪ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জুলাই ২০২৩ খ্রি. বুধবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৫ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জুলাই ২০২৩ খ্রি. বৃহস্পতিবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ১০ মুহাররম ১৪৪৫ হিজরি, ১৪ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ, ২৯ জুলাই ২০২৩ খ্রি. শনিবার পবিত্র আশুরা পালিত হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো: নায়েব আলী মন্ডল (অতিরিক্ত দায়িত্ব), সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো: আবদুল জলিল, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো: সাইফুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদফতকরের পরিচালক মো: আজিজুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার মো: জুলফিকার রহমান কোরাইশী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ নিয়ামতুল্লাহ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোহাম্মাদ আবদুর রশীদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com