শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৮২ বার
প্রতিক ছবি

গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় ৩৯ জন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা জারি করা ব্যক্তিরা সবাই মধ্য আমেরিকার দেশের নাগরিক। ইতোমধ্যে তাদের ব্যাপারে মার্কিন কংগ্রেসে প্রতিবেদন জমা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, নিকারাগুয়া, হন্ডুরাস এবং এল সালভাদরের। ৩৯ জনের মধ্যে ১০ জন গুয়াতেমালার, ১০ জন হন্ডুরাসের, ১৩ জন নিকারাগুয়ার এবং ৬ জন এল সালভেদরের।

কংগ্রেসে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, এই ব্যক্তিরা তাদের দেশের দুর্নীতি করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যহত করেছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই নীতি অনুযায়ী, ভোটের অনিয়মের সঙ্গে জড়িত কোনো বাংলাদেশিকে ভিসা দেবে না বলে জানায় দেশটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com