শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

ঢাকায় আজ বিএনপির তারুণ্যের সমাবেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৯৪ বার
প্রতিক ছবি

ভোট ও চাকরি থেকে বঞ্চিত তরুণদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন।

আজ শনিবার দুপুর ২টায়  ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের’ আয়োজন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল। ঢাকা, কুমিলা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের তরুণরা এই সমাবেশে অংশ নিবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

তারুণ্যের এ সমাবেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও বিশেষ বক্তা ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন থাকবেন।

উল্লেখ্য, বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণ ভোটারদের অংশ নেয়ার জন্য উজ্জীবিত করতেই দেশের ছয় বিভাগে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটির তিন অঙ্গ সহযোগী সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com