শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ডিএমপি কমিশনারের লজ্জা থাকলে এই কথা বলতেন না : হিরো আলম

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৪২ বার
- ছবি - ইন্টারনেট

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম তার ওপর হামলার ব্যাপারে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, তার লজ্জা থাকলে এই কথা বলতেন না।

রোববার ঢাকা-১৭ উপ-নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবি নিয়ে নির্বাচন কমিশনে এসে তিনি এ মন্তব্য করেন।

‘উপনির্বাচনের দিন পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দুইবার যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। আর সেই সুযোগে দুষ্কৃতকারীরা তার ওপর হামলা করে থাকতে পারে’ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক গতকাল শনিবার এমন মন্তব্য করেন।

এর পরিপ্রেক্ষিতে হিরো আলম বলেন, ‘ডিএমপি কমিশনার ফারুক স্যার যা বলেছেন তা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। তার লজ্জা থাকলে এই কথা বলতেন না। কারণ একটাই উনি বলেছেন- আমি নাকি একই কেন্দ্রে দুইবার গেছি। দৃষ্টি আকর্ষণ করছি আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন? ওই কেন্দ্রে দুইবার গেছি কি না।’

তিনি বলেন, ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তা দেবেন না, এটা ভুল ধারণা। পুলিশ সারাদেশে নিরাপত্তা দেবে এটাই পুলিশের কর্তব্য। পুলিশের দায়িত্ব পুরো এলাকার নিরাপত্তা দেয়া, তাহলে কেন্দ্রে কেন দেবে না? অথচ দেখলাম আমাকে যারা মারধর করছে পুলিশ তাদের বের করে দিচ্ছে। তাদের উচিত ছিল আমাকে উদ্ধার করে সসম্মানে বাড়িতে পৌঁছে দেয়া। যখন আমাকে ওরা বেদম মারছিল তখন পুলিশের কাজ ছিল আমাকে রক্ষা করা। পুলিশ আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পুলিশ আমাকে কোনোদিনই নিরাপত্তা দিতে পারেনি।

হিরো আলম কি ভাইরাল হওয়ার জন্য নির্বাচনে দাঁড়ায়? এই প্রসঙ্গে তিনি বলেন, ভাইরাল নয়, জনগণের জন্য কথা বলতেই ভোটে দাঁড়াই- এটা কি আমার অন্যায়? একটা জায়গায় অন্যায় হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করছি এটা কি আমার অন্যায়? অনেকে বলে হিরো আলম ভাইরাল হতে এগুলো করছে, এটা সত্য নয়। আমি আপনাদের জন্য কথা বলতে চাই, জীবনের পরোয়া করি না। যখন যে সমস্যা হচ্ছে তখন প্রতিবাদ করছি। হিরো আলম ভাইরাল হয়েছে ২০১৬ সাল থেকে এটা নতুন নয়। আমি অভিনয়ের মাধ্যমে ভাইরাল হয়েছি।

ঢাকা-১৭ আসনে নির্বাচনে জাল ভোট দেয়া হয়েছে দাবি করে তিনি বলেন, ঢাকা-১৭ আসনে ভোট জাল হয়েছে। ১২ ও ১৩ বছরের ছেলেমেয়েরা ভোট দিয়েছে। অনেকে ২০ থেকে ৩০টা ভোট দিয়েছে, এটা মুখের কথা নয়, আমার কাছে প্রমাণ আছে। আমার কাছে ভিডিওফুটেজ আছে তা ইসিতে জমা দিয়েছি। স্পিকারকে অনুরোধ করব যতক্ষণ বিচার না হয়, ততক্ষণ আরাফাত ভাইকে শপথগ্রহণ করাবেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com