শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

কথা রাখলেন ‘প্রিয়তমা’র নায়িকা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৩৭ বার

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। যা মুক্তি পেয়েছে গেল ঈদে। মুক্তির তিন সপ্তাহেই প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ‘প্রিয়তমা’র। যা বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বলেও জানাচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতেও সগৌরবে চলছে সিনেমাটি। যার খবর ইতিমধ্যেই পেয়েছেন এর নায়িকা ইধিকা।

ক’দিন আগে ইধিকা জানিয়েছেন, মাকে নিয়ে খুব শিগগিরই সিনেমাটি দেখবেন তিনি। আর সেটি হবে বাংলাদেশের সিনেমা হলে বসে। অবশেষে সেই কথা রাখলেন কলকাতার এই অভিনেত্রী।

গত শুক্রবার কলকাতা থেকে মা ও বোনকে নিয়ে ঢাকায় এসেছিলেন ইধিকা। আর ‘প্রিয়তমা’ দেখে আবার ফিরে গেছেন নিজ দেশে। আর সে কথার জানান দিয়েছেন ইধিকা নিজেই। নিজেকে আড়াল রেখে স্টার সিনেপ্লেক্সে গেল শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দর্শকদের সঙ্গে বসে ‘প্রিয়তমা’ দেখেছেন তিনি। কলকাতা ফিরে সেই অনুভূতি শেয়ার করেছেন নিজ ফেসবুকে।

ইধিকার প্রকাশিত ছবিতে দেখা যায়, মুখে মাস্ক পরে ‘প্রিয়তমা’র পোস্টারের দিকে তাকিয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার নিজের অনুভূতি লুকিয়ে রাখার অভ্যাস আছে বা ছদ্মবেশে করি। এবার আমি ছদ্মবেশে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমাটিও দেখে ফেললাম! যেখানে দর্শক ছিল পরিপূর্ণ।’

‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘প্রিয়তমা মুক্তির পর থেকে ইধিকা তার পরিবার নিয়ে ছবিটি দেখতে চাচ্ছিলেন। যেহেতু আমরা এখনও ইন্ডিয়াতে মুক্তি দিতে পারিনি এজন্য তিনি তার পরিবার নিয়ে বাংলাদেশে এসে ছবিটি উপভোগ করে আবার ফিরে গেছেন।’

ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় শাকিব ও ইধিকার পাশাপাশি এই সিনেমাতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকেই। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com