বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মী হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১১৫ বার
ছবি - ইন্টারনেট

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড এবং ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।

আদালতের পিপি জসিম উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এছাড়া রায়ে দুই আসামি খালাস পেয়েছেন বলে জানান পিপি।

নিহত মামুনুর রশিদ চন্দ্রগঞ্জের আমানি লক্ষ্মীপুর গ্রামের আবু তৈয়ব খানের ছেলে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো: মধু, মো: মামুন, বাবু ওরফে গলাকাটা বাবু, মো: শামীম, কাউছার ওরফে ছোট কাউছার।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর আলম, নেহাল, মো: বোরহান, মো: তুহিন, জাকির হোসেন, সোহরাব হোসেন, বাছির আহাম্মদ, মো: মিজান, আলমগীর হোসেন, কছির আহম্মেদ, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, তারেক আজিজ সুজন, মো: টিপন ওরফে জাহাঙ্গীর আলম।

খালাসপ্রাপ্তরা হলেন মো: সোহেল ও গোলাম রাব্বি।

২০১৫ সালের মে মাসে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামে মামুনকে গুলি করে হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com