বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যেও টাইগার্সের হার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১২১ বার
ছবি: সংগৃহীত

দারুণ ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। সবশেষ গতকাল রাতে ব্রাম্পটন উলভসের বিপক্ষে ব্যাটিংয়ে-বোলিংয়ে জ্বলে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে জয়ের দেখা পায়নি তার দল মন্ট্রিয়েল টাইগার্স।

উলভস শুরুতে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৫ বলে ১৪৩ রান সংগ্রহ করে। সাকিব ৪ ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন।

জবাবে ব্যাট করতে নেমে ৩২ রানের মধ্যে দুই ওপেনার সাজঘরে ফিরেন। কিন্তু দলের হাল ধরেন সাকিব এবং দিলপ্রিত সিং। এই দুইজনের ব্যাটে জয়ের পথেই এগোচ্ছিল দল। কিন্তু ২১ বলে ২৮ রান করে সাকিব সাজঘরে ফিরলে আবারও পথ হারায় দল।

এদিকে শেষে দিপেন্দ্র সিং আইরি চেষ্টা করেছেন কিন্তু সেটা কেবলই জয়ের ব্যবধান কমিয়েছে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকেও এসেছে ২৮ রান। শেষ পর্যন্ত ১৯ ওভার ১ বলে ১২৮ রানে থামে টাইগার্সদের ইনিংস। তাতে ১৫ রানের জয় পায় উলভস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com