শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিআইওকে মারধর, গণঅধিকার পরিষদের নেতা গ্রেপ্তার ইউনূস সরকারের হেঁয়ালিতে স্বাস্থ্যে বড় বিপর্যয়ের শঙ্কা লন্ডনে হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত ১৩৩ অধ্যাদেশের ৯১টি বিল পাস, ২০টি অকার্যকর ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পরিবেশ সৃষ্টিতে মিয়ানমারের ওপর চাপ রাখবে ইইউ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৩১ বার
ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমারের ওপর চাপ রাখবে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশ সমুহের ওপর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইমোন গিলমোর। এর আগে তিনিসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজারে পৌঁছায়। ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরের পৌঁছার পর সরাসরি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায় প্রতিনিধিদল।

ইমন গিলমোর বলেন, ‘দীর্ঘ ৬ বছর ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গা বোঝা বাংলাদেশ বহন করে আসছে এবং বাংলাদেশের মানুষ মানবিক সহায়তা দিয়ে আসছে। এজন্য বাংলাদেশ ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিগত ছয় বছর ধরে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের মাধ্যমে রোহিঙ্গাদের সহায়তা দিয়ে আসছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে বিগত চার বছর ধরে বিশ্বের বিভিন্ন জায়গায় শরণার্থী সংকট বিরাজ করছে। এরপরও ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের সহায়তা দিয়ে আসছে।’

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। ছবি: আমাদের সময়

ইইউ-এর বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর বলেন, ‘আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। রোহিঙ্গারা আমাকে বলেছেন, ক্যাম্পে খাদ্য ও শিক্ষাসহ নানা চ্যালেঞ্জের মুখে তারা। এ সংকটের মধ্যেও ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের পাশে থাকবে এবং মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com