শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

বিএনপি নেতাকর্মীদের বাড়ি ফিরতে বারণ করলেন আমির খসরু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৮৯ বার
ছবি: সংগৃহীত

এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের বাড়ি ফিরতে বারণ করলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার নয়াপল্টনে আয়োজিত বিএনপির মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আজকের এই মহাসমাবেশের পর শেখ হাসিনাকে গণভবন ত্যাগ করা ছাড়া উপায় নেই। শেখ হাসিনাকে বলব, গণভবন ত্যাগ করার প্রস্তুতি নিন।

এক দফা দাবি আদায় নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আপনারা শেখ হাসিনাকে বিদায় না করা পর্যন্ত বাড়ি ফিরে যাবেন না।’

মহাসমাবেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, যারা ইন্টারনেট বন্ধের পেছনে আছেন, তারা ভোট চুরি প্রকল্পে কাজ করছেন। যারা নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, তারাও ভোট চুরি প্রকল্পে কাজ করছেন। তাদের চিহ্নিত করা হচ্ছে।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘যে কর্মসূচি দেওয়া হবে, তা শক্তভাবে করতে হবে। ঝড়-বৃষ্টি, সামাজিক অনুষ্ঠান কিছু মানব না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com