বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বিশ্বকাপ সূচিতে আসছে বড় পরিবর্তন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৪০ বার
ছবি : সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে ওয়ানডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন বদলে যেতে পারে, এ খবর আগেই জানা গেছে। এবার এটি নিশ্চিত করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ। তবে শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয়, আরও কিছু ম্যাচের সূচিতে পরিবর্তন হবে বলেও জানিয়েছেন তিনি। খবর ক্রিকইনফোর।

শাহ অবশ্য জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচের দিন পাল্টালেও ওই ম্যাচ আহমেদাবাদেই হবে। ১৫ অক্টোবর নবরাত্রি উৎসব রয়েছে। সেই কারণেই ওই দিন ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা মুশকিল হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই অন্য কোনো দিন ওই ম্যাচ হতে পারে।

তিনটি দেশের ক্রিকেট বোর্ডের সূচি নিয়ে আপত্তি আছে। সে কথা তারা জানিয়েছে। সেই তিনটি দেশের ম্যাচের দিন বদলাতে পারে। তবে কোন তিনটি দেশ সূচি বদলের আবেদন জানিয়েছে, তা জানাননি বিসিসিআই সেক্রেটারি।

এদিকে বিশ্বকাপের ম্যাচের দিন বদল মুশকিলে ফেলতে পারে সমর্থকদের। কেননা ইতোমধ্যেই বিভিন্ন ম্যাচ দেখতে যাওয়ার জন্য হোটেল বুকিং করে ফেলেছেন দর্শকেরা। যাতায়াতের টিকিটও কেটে ফেলেছেন অনেকে। তাদের সমস্যা হতে পারে।

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে এবারের বিশ্বকাপ। ২০১১ সালের পর আবার দেশটিতে হবে আসরটি। কিছু দিন আগে সেই সূচি ঘোষণা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com