শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিআইওকে মারধর, গণঅধিকার পরিষদের নেতা গ্রেপ্তার ইউনূস সরকারের হেঁয়ালিতে স্বাস্থ্যে বড় বিপর্যয়ের শঙ্কা লন্ডনে হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত ১৩৩ অধ্যাদেশের ৯১টি বিল পাস, ২০টি অকার্যকর ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

কাল সারা দেশে বিক্ষোভ করবে আওয়ামী লীগ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৮৬ বার

সারা দেশে আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ ও সমাবেশ করবে আওয়ামী লীগ। আজ শনিবার বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামীকাল সারা দেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ হবে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার প্রতিটি থানায় বিক্ষোভ করা হবে। এ কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ওয়ার্ড, থানা, জেলা, উপজেলা ইউনিটকে আহ্বান করেন তিনি।

এর আগে আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে এ জরুরি সভা শুরু হয়। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জরুরি সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

সভায় ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যেটা আশঙ্কা করেছি সেটাই হয়েছে। গতকালও এটাই করতে চেয়েছিল বিএনপি। তাদের আন্দোলন এক দফা, অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।’

তিনি বলেন, ‘বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। ২০১৩, ১৪, ১৫ সালের পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ থাকতে পারে না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com