বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ফ্রান্সে ১৭ ব্যক্তির জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছে মুসলিম তরুণ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১১০ বার
ছবি : সংগৃহীত

ফ্রান্সে ১৭ জন ব্যক্তির জীবন বাঁচিয়েছেন এক মুসলিম যুবক। দেশটির একটি আগুন লাগা ভবনের ভেতর থেকে তাদের উদ্ধার করেন তিনি।

গত শুক্রবার ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রোমান-সুর-ইসেরে এলাকার একটি দোতলা ভবনে আগুন লাগার এ ঘটনা ঘটে।

ওই মুসলিম তরুণের নাম ইজ্জুদ্দিন হামদি। সূত্র জানায়, ভবনটিতে আগুন লাগলে ইজ্জুদ্দিন দমকলকর্মীদের আসার আগেই ভবনে ঢুকে পড়েন। আগুন ও ধোঁয়ার মধ্যে একটি মই ব্যবহার করে জানালা দিয়ে ভবনে প্রবেশ করে এক শিশুসহ ১৭ জনকে উদ্ধার করেন তিনি।

ব্যাপটিস্ট ডেভিস অগ্নিনির্বাপকদের এক কর্মী জানান, ক্রুরা আসার পর তারা ভবনের ৫-৬ মিটার (১৬-২০ ফিট) উচ্চতার আগুন জ্বলতে দেখেছিলেন।

এদিকে, সাহসী এ পদক্ষেপে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে প্রশংসিত হচ্ছেন ওই মুসলিম তরুণ। শিশুসহ মোট ১৭ ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোয় তিনি এখন অনলাইনে সক্রিয়দের কাছে ‘সুপার হিরো’। তাকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পদক লিজিয়ন অব অনার দেয়ার দাবি জানান নেটিজেনরা।

সূত্র : আনাদোলু এজেন্সি ও দ্য ইসলামিক ইনফরমেশন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com