শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

পিকনিকের ট্রলারডুবি: উদ্ধার অভিযানে নৌবাহিনীর ডুবুরি দল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১১২ বার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের একটি ট্রলারডুবির ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন। ইতিমধ্যে তাদের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুন্সীগঞ্জের পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। সকালে তারা অভিযানে অংশ নেয়।

জানা গেছে, গতকাল শনিবার দুপুরে নারী-শিশুসহ ৪৬ জন ব্যক্তি ট্রলারে করে পদ্মা নদীতে পিকনিকে যান। সন্ধ্যায় পিকনিক শেষে ট্রলারটি উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে তালতলা-গৌরগঞ্জ খাল দিয়ে লতাব্দির দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে লৌহজংয়ের রসকাঠি এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও ১২ জন নিখোঁজ হন। এর মধ্যে আটজনের লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৩৪ জনকে।

এদিকে ভারী বৃষ্টিতে বৈরি আবহাওয়ার কারণে শনিবার দিবাগত রাত ২টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

সিরাজদিখান উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মারা যাওয়া আটজন হলেন- মোকসেদা (৪০), হ্যাপি আক্তার (২৮) ও তার বোন পপি (২৬), হুমায়রা (৫ মাস), ফারিহান (১০), রাকিব (১২) ও তার ভাই সাকিব (৮) ও সাজিবুল (৫)। তাদের সবার বাড়ি সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নে।

এদিকে ট্রলারডুবিতে আটজন নিহতের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ‘আমরা পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। একজন অতিরিক্ত জেলা প্রশাসক এই কমিটির আহ্বায়ক। এই কমিটি তিন কর্মদিবসের মধ্যে একটি প্রতিবেদন দেবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com