শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ২ চুক্তি হবে না: পররাষ্ট্রমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১০৭ বার
ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষাখাতের জিসোমিয়া ও  আকসা নামের দুটি চুক্তি হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসোমিয়া ও আকসা চুক্তি কবে নাগাদ হতে পারে-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আকসা বা জিসোমিয়া চুক্তি করার মতো বিলাসিতা সরকারের নেই।’

দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কূটনীতিক ও কর্মকর্তাদের সফর নিয়ে ড. মোমেন বলেন, তাদের কাউকে আমন্ত্রণ জানাচ্ছে না বাংলাদেশ। সম্পর্কের কারণেই তারা আসছেন।

অপর প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দেশ থেকে যারা টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা নিলে সরকার খুশি হবে।

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত আকসা ও জিসোমিয়া নামের দুটি চুক্তি সই করতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। আকসা’র (অ্যাকুজিশান অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট) অধীনে মার্কিন বাহিনী খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে থাকে দেশটি। আর জিসোমিয়া (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) চুক্তির অধীনে সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময় করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com