শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

দুর্যোগকবলিত স্থান ছাড়া এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৮৩ বার
- ছবি : সংগৃহীত

দুর্যোগকবলিত স্থান ছাড়া এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, পরীক্ষার সময় যদি কোনো স্থান প্রাকৃতিক দুর্যোগ কবলিত হয়, তবে সেখানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ রাখা হবে। এছাড়া সারাদেশে পরীক্ষা চলবে।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও প্রাকৃতিক দুর্যোগ থাকলে শুধু সেই স্থানেই পরীক্ষা স্থগিত থাকবে। প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী ১৭ আগস্ট পরীক্ষা দেয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, ‘পাবলিক পরীক্ষা সময়মতো নিতে হয়। এমনিতেই আমরা কোভিডের (করোনা) কারণে অনেক পিছিয়ে পড়েছি। আগামী বছর থেকে স্বাভাবিক সময়ের মধ্যেই পরীক্ষা নেয়া হবে। কাজেই এ বছর যথাসময়ে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।’

কিছু শিক্ষার্থীর আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কিছু পরীক্ষার্থী পরীক্ষার আগে প্যানিক করে। তারা মনে করে, তাদের যথেষ্ট প্রস্তুতি নেয়া হয়নি। আরেকটু সময় পেলে তারা আরো ভালো প্রস্তুতি নিতে পারবে। সেজন্য এতো লাখ পরীক্ষার্থীর পরীক্ষা পিছিয়ে দেয়া যায় না। কাজেই এটি পাবলিক পরীক্ষা, সময়মতো নেয়া জরুরি।

এ সময় এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য যেসব শিক্ষার্থী আন্দোলন করছে, তাদের আন্দোলন থেকে সরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর জজ কোর্টের পিপি রনজিত রায় চৌধুরী, লেডি প্রতিমা মিত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা ইয়াসমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুদা নুর খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com