মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

এলপিএল খেলতে দেশ ছাড়লেন লিটন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১২৩ বার

শীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে আজ (শনিবার) দুপুরে দেশ ছাড়লেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। চলমান এলপিএলে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানের দল গল টাইটান্সের হয়ে খেলবেন লিটন। গল টাইটান্স দলে আছেন আরেক বাংলাদেশী ব্যাটার মোহাম্মদ মিঠুন।

শনিবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিমানের সিটে বসা একটা সেলফি পোস্ট করে লিটন লিখেছেন, ‘কলম্বোর পথে।’

সদ্যই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে দেশে ফিরেন লিটন। টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের হয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ৮ ম্যাচে ২১ দশমিক ৭১ গড় ও ১০০ দশমিক ৬৬ স্ট্রাইক রেটে ১৫২ রান করেন তিনি। ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ নিতে পারেনি লিটনের দল সারে জাগুয়ার্স।

এবারের এলপিএলে খেলেছেন আরেক বাংলাদেশী ব্যাটার তৌহিদ হৃদয়। ৮ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র থাকায় দেশে ফিরেছেন তিনি। জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচে একটি হাফ-সেঞ্চুরিতে দলের পক্ষে সর্বোচ্চ ১৫৫ রান করেছেন হৃদয়। এলপিএলে গল টাইটান্সের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৮৩ রান ও ৬ উইকেট নিয়েছেন সাকিব। এখনো ম্যাচ খেলার সুযোগ হয়নি মিঠুনের।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com