সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

উত্তর পশ্চিম মেক্সিকোর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিলারি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৩৭ বার

উত্তর পশ্চিম মেক্সিকোর দিকে ধেয়ে আসছে ‘সম্ভাব্য বিপর্যয়কর’ ঘূর্ণিঝড় হিলারি। এর কারণে দেশটির উত্তর পশ্চিম পর্যটক অঞ্চল ও প্রতিবেশী মার্কিন অঙ্গরাজ্যে ক্যালিফোর্নিয়ায় আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করা হয়েছে।

চতুর্থ ক্যাটাগরির এ হারিকেন মোকাবেলায় শুক্রবার দেশটি প্রস্তুত বলে জানা গেছে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সতর্ক করে বলেছে, হিলারির কারণে প্রবল ঝড়ো বাতাস, আকস্মিক বন্যা ও সমুদ্রে উত্তাল ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

এনএইচসি বলছে, শুক্রবার কিছুটা মন্থর হওয়ার আগ পর্যন্ত বাতাসে হিলারির সর্বোচ্চ গতিবেগ ২৩০ কিলোমিটারে পৌঁছে।

এদিকে সমুদ্রে বড় বড় ঢেউ আছড়ে পড়ার পরিপ্রেক্ষিতে কাবো সান লুকাসের বাসিন্দা ও কর্মীরা তাদের প্রতিরক্ষামূলক প্রস্তুতি গ্রহণ করে।

এছাড়া কাবো সান লুকাস বিচে নৌ সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এনএইচসি বলছে, হিলারি বাজা ক্যালিফোর্নিয়ার দক্ষিণ প্রান্তে কাবো সান লুকাসের ২৮৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

এনএইচসি তার পূর্বাভাসে আরো বলেছে, সপ্তাহান্তে হিলারি বাজা ক্যালিফোর্নিয়ার পশ্চিম উপকূলের কাছাকাছি এবং রোববার রাত নাগাদ ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com