বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বিশ্বকাপ বাছাইপর্ব সামনে ব্রাজিল দল ঘোষণা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৩২ বার

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মাঠে নামছে ব্রাজিল। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড খেলবে তারা। লড়াই করবে বলিভিয়া ও পেরুর বিপক্ষে। ম্যাচ দুটোকে সামনে রেখে ইতোমধ্যে দলও ঘোষণা করেছে সিবিএফ। ২৩ সদস্যের দলে আছেন চোট কাটিয়ে ফেরা নেইমারও।

অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে প্রথমবার মাঠে নামবে ব্রাজিল দল। ফ্লুমিন্সের এই কোচের এটাই হতে যাচ্ছে প্রথম পরীক্ষা। যেখানে ৮ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এর ৪ দিন পর ১২ সেপ্টেম্বর সেলেসাওদের প্রতিপক্ষ পেরু।

ঘোষিত ব্রাজিল দল-
গোলকিপার : আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো)

ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), রেনান লদি (মার্শেই), হেনরিখ (মোনাকো), গ্যাব্রিয়েল মাগালহিস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি), নিনো (ফ্লুমিনেন্স)।

মিডফিল্ডার : ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)।

ফরোয়ার্ড : নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), আন্তোনি (ম্যানচেষ্টার ইউনাইটেড), ম্যাথুস কুনহা (উলভারহ্যাম্পটন)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com