রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

এশিয়া কাপ : সবার আগে শেষ বাংলাদেশের ম্যাচের টিকিট

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১১৬ বার

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে এবারের আসর। শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে। আর আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২ সেপ্টেম্বর। এ ম্যাচটির নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকবে স্বাভাবিকভাবেই ধারণা করা যায়। কিন্তু দেখা গেছে ভিন্ন চিত্র! সবার আগে বিক্রি হয়ে গেছে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ম্যাচের টিকিট!

এশিয়া কাপের টিকিট বিক্রির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের বানানো ওয়েবসাইটে দেখা গেছে, বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেলেও প্রায় তিন শ’টির মতো টিকিট অবিক্রিত ছিল ভারত-পাকিস্তান ম্যাচের।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এছাড়া, সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই অন্য মাত্রা পেয়েছে। রঙিন পোশাকে বাংলাদেশও আছে দুর্দান্ত ছন্দে। বলা বাহুল্য, জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশাই করছে ক্রিকেটপ্রেমীরা।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরের ম্যাচে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। উভয় গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দল নিয়ে হবে শিরোপা নির্ধারণী লড়াই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com