বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সেই যুবলীগ নেত্রী বহিষ্কার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার

যুব মহিলা লীগ থেকে ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ তাবাচ্ছুম মিশুকে (৩৫) সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি’র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা উত্তর শাখার মেহনাজ তাবাচ্ছুম মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

এর আগে শনিবার সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টা, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ মিশুকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। মেহনাজ মিশু ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন বাসা থেকে তাকে আটক করা হয়।

থানা-পুলিশ জানায়, এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টাসহ নির্যাতনের নানা বিষয় উল্লেখ করে শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কিশোরীর মা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তাকে আটক করে পুলিশ। সূত্র জানায়, নির্যাতিত কিশোরীকে উপজেলার নির্বাচন অফিসের পাশের একটি বাড়ির বেলকনি থেকে নিচে ফেলে দিলে পাশের টিনশেড ভবনের টিনের উপর পরে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি মেডিকিল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কিশোরীর মা পেশায় পোশাককর্মী। সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী কিশোরীর মায়ের করা মামলায় মেহনাজ মিশুকে (শনিবার সকালে) আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com