বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বিশ্বকাপে গোল্ডেন বল, গ্লাভস ও বুট জিতলেন যারা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার

ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামলো এক মাসব্যাপী হওয়া মেয়েদের বিশ্বকাপের। আজ রোববার অল ইউরোপিয়ান ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্পেন।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের আয়োজনে সফল একটি বিশ্বকাপ দেখল ফুটবলবিশ্ব। অন্যান্য সব আসরের রেকর্ড ভেঙে দর্শক উপস্থিতিতে আসরটি গড়েছে নতুন রেকর্ড।

মেয়েদের এই বিশ্বকাপে এবার সেরা ফুটবলার হয়েছেন স্পেনের আতানা বোনমতি। দুর্দান্ত ফুটবলে মাত্র তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা স্পেনকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বার্সেলোনার ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। তাই গোল্ডেন বল উঠেছে তার হাতেই। সিলভার বল জিতেছেন স্পেনের আরেক খেলোয়াড় জেনিফার হারমোসো। আর ব্রোঞ্জ বল উঠেছে সুইডেনের আমান্ডা ইলেস্টেডের হাতে।

২০২২ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে ইংল্যান্ড। গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হয়ে থাকা মেরি আর্পসের হাতে উঠেছিল সেরা গোলরক্ষকের পুরস্কার। আজ বিশ্বকাপের ফাইনালেও দারুণ সব সেভ করেছেন ৩০ বছরের আর্পস। ইংল্যান্ডকে ফাইনালে তুলতেও ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলকিপারের ছিল অগ্রগামী ভূমিকা। যার পুরস্কার হিসেবে গোল্ডেন গ্লাভস উঠেছে তার হাতে।

এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয় জাপান। তবে সেই যাত্রা পর্যন্ত গোলমুখে অপ্রতিরোধ্য ছিলেন জাপানের হিনাতা মিয়াজাউয়া। আসরের সর্বোচ্চ ৫ গোল দিয়ে গোল্ডেন বুট জিতে নিয়েছেন ২৩ বছর বয়সী হিনাতা। সিলভার বুট পেয়েছেন ফ্রান্সের কাদিদিয়াতু ডায়ানি (৪ গোল) আর ব্রোঞ্জ বুট পেয়েছেন জার্মানির আলেকজান্দ্রা পপ (৪ গোল)।

টুর্নামেন্টে সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন স্পেনের সালমা প্যারালুয়েলো। বদলি হিসেবে নেমে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে গোল করেছিলেন ১৯ বছর বয়সী এই তারকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com