শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

হোটেল থেকে আ’লীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১২১ বার

কক্সবাজারের শহরের একটি আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে ‘সানমুন’ আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার লাশ পাওয়া যায়।

নিহত সাইফ উদ্দিন পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকার আবুল বাশারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার লাশ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করেছে।

তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিআইডি পুলিশের ক্রাইম সিনের টিম এসেছে। সিআইডি পুলিশও তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com