মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

এশিয়া কাপের দল ঘোষণা ভারতের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১২৬ বার

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে ভারত। দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দল নির্বাচন করা হয়েছে।

চোট পাওয়া দুই ক্রিকেটার শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল ভারতীয় দলে ফিরেছেন। দলে নতুন মুখ তিলক বর্মা। রিজার্ভ ক্রিকেটার হিসাবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে।

সোমবার বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বৈঠকে বসে। সেখানে পাঁচ নির্বাচক ছাড়াও উপস্থিত ছিলেন দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত। ছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক কর্মকর্তাও। চোট পাওয়া ক্রিকেটারদের শারীরিক অবস্থা কী রকম সেই তথ্য দেন তিনি। পরে দল ঘোষণা করেন আগরকর ও রোহিত।

ভারতের ১৭ জনের দল : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিশন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, সঞ্জু স্যামসন (রিজার্ভ)।

আগামি ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। হাইব্রিড মডেলে হওয়া এই আসরে ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে। তাদের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই। খেলা হবে দুই গ্রুপে ভাগ হয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর, কলম্বোতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com