সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

ঋণের ৫ কোটি ডলার ফেরত দিল শ্রীলংকা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১২৮ বার

সংকটাপন্ন শ্রীলংকাকে রিজার্ভ থেকে দেওয়া ঋণের ২০ কোটি ডলারের মধ্যে ৫ কোটি ফেরত পেয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার এই ঋণের প্রথম কিস্তি পরিশোধ করেছে দেশটি। ওইদিন এই ডলার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হয়।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজবাউল হক বলেন, ‘আমরা প্রথম কিস্তি পেয়েছি। আগামী ৩০ আগস্ট আরও একটি কিস্তি দেওয়ার কথা রয়েছে। পুরো ঋণ এ বছর পরিশোধ করবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।’

কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলংকাকে ২০২১ সালের সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। এক বছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে দুই দফায় মেয়াদ বাড়িয়ে চলতি বছরের মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়। পরে আরও ৬ মাস বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয় দেশটিকে।

ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের। দেশটি সে সুদ নিয়মিত পরিশোধ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com