শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতুর খুঁটি বিক্রি করবে: নসরুল হামিদ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৬৮ বার

বিএনপির মাথার মধ্যে কিলবিল করছে কখন ক্ষমতায় আসবে, আবার ক্ষমতায় আসলে পদ্মা সেতুর খুঁটি ভেঙ্গে বিক্রি করে খেয়ে ফেলবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ শুক্রবার বিকেলে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নয়, জিয়াউর রহমান তার সময়ে সাজানো নির্বাচন করেছে। যারা হত্যা ও ভোট চুরির রাজনীতি করে তারাই আজ গণতন্ত্রের কথা বলে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিদেশি ভাড়া দালালদের সঙ্গে নিয়ে দেশের গণতন্ত্র হত্যা করার ষড়যন্ত্র করছে।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, কারচুপি কাকে বলে কত প্রকার তা তারেক রহমান তা শিখিয়ে গেছেন। ২০০১ সালে ক্ষমতায় এসে এক হাওয়া ভবন দিয়ে বাংলাদেশের সব খালি করে দিয়েছে। দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এখন আবার লন্ডনে বসে পুনরায় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেন সাকু, কৃষি ও গবেষণা সম্পাদক আশরারুল হাসান আশু, সদস্য মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিরাজুর রহমান সুমন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর শাহ খুশিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com