মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১১৫ বার

এশিয়া কাপে অংশ নিতে রোববার শ্রীলঙ্কার উদ্দেশ্য উড়াল দেবে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে আজ শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিবি। প্রধান কোচ হাথুরাসিংহের পাশাপাশি উপস্থিত ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় মেয়াদে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার পর যা তার প্রথম সংবাদ সম্মেলন।

শনিবার বেলা দেড়টার দিকে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবাদ সম্মেলন কক্ষেই সাংবাদিকদের মুখোমুখি হন হাথুরুসিংহে ও সাকিব। জানান এশিয়া কাপকে ঘিরে দলের লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা ও আকাঙ্ক্ষার কথা। যা পূরণে নিজেদের যথেষ্ট প্রস্তুত বলেই জানিয়েছেন প্রধান কোচ। তবে অধিনায়ক সাকিবের চোখ তরুণদের দিকে।

বাংলাদেশ জাতীয় দলের এশিয়া কাপ বহরে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এক ঝাঁক ক্রিকেটার। শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয় জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। শামীম পাটোয়ারীও আগে থেকেই আছেন দলে। আর নতুন করে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব আর তানজিদ তামিম।

এই তরুণ ক্রিকেটারদের পেয়ে বেশ উচ্ছ্বসিত সাকিব। তিনি মনে করেন, জাতীয় দলের ড্রেসিং রুমেও এই তরুণরা পরিবর্তন আনতে পারবেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, ‘ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে। তাদের মাঝে ওয়ার্ল্ডকাপ উইনিং মেন্টালিটি আছে। আমার মনে হয় এটা আমাদের দলকে আরো ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। ওরা জিততে চায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, ওরা এই মেন্টালিটিটা নিয়েই ড্রেসিং রুমে আসবে এবং ড্রেসিং রুমের পরিবেশটাও ওভাবেই গড়ে তুলবে।’

এই সময় বিশেষভাবে তানজিদ হাসান তামিমকে নিয়ে কথা বলেন সাকিব। ‘আমি তাকে নিয়ে অনেক আশাবাদী। শুধু আমি না, পুরো দলই ওকে নিয়ে আশাবাদী যে ও অনেক ভালো খেলবে। এমন না যা এই দুই ম্যাচ বা চার ম্যাচে ভালো না করে তাহলে ও ভালো হতে পারবে না। আবার এমন না যে এই চার ম্যাচে ভালো করলেই ভালো প্লেয়ার হয়ে যাবে।’

অধিনায়ক বলেন, ‘সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করব তার থেকে, সে যেভাবে পারফরম্যান্স করে আসছে, এখন যেখানেই খেলবে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে। আমাদের দায়িত্ব হলো ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com