শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর

রাষ্ট্রপতির এপিএস সাগরের নিয়োগ বাতিল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১২৮ বার

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়ার ২২ দিনের মাথায় মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) সাংবাদিক সাগরের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তার এপিএস পদে সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এর আগে গত ৬ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীর আব্দুল মান্নান মিয়ার ছেলে সাগর হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক রাষ্ট্রপতির এপিএস নিয়োগ পান।

তবে কেন সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com