বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

চালু হচ্ছে সুপারসনিক বিমান, ৯০ মিনিটেই নিউইয়র্ক থেকে লন্ডন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১২৮ বার

নিউইয়র্ক থেকে লন্ডন পৌঁছাতে সময় লাগে আট ঘণ্টা।

কিন্তু এবার এই যাত্রা অতিক্রম করা যাবে ৯০ মিনিটেই। অবিশ্বাস্য এই বিষয়কে বাস্তবে রূপ দিতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সুপারসনিক যাত্রীবাহী বিমান নির্মাণের পরিকল্পনা করছে সংস্থাটি। যুদ্ধবিমানের আদলে তৈরি করা হতে পারে দ্রুতগতির এই বিমান। ২০০৩ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন যাত্রীবাহী বিমান ছিল কনকর্ড।

নিউইয়র্ক থেকে লন্ডন যেতে কনকর্ডের সময় লেগেছিল মাত্র ২ ঘণ্টা ৫২ মিনিট ৫৯ সেকেন্ড। কিন্তু নাসার সুপারসনিক ফ্লাইট ওই সময়কেও প্রায় অর্ধেক কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

মহাকাশ গবেষণা সংস্থাটির তরফে জানানো হয়েছে, সুপারসনিক জেট ঘণ্টায় তিন হাজার কিলোমিটারেরও বেশি পাড়ি দিতে পারবে। নাসার হাইপারসনিক টেকনোলজি প্রজেক্টের ম্যানেজার মেরি জো লং-ডেভিস বলেন, সুপারসনিক প্যাসেঞ্জার জেটের উড্ডয়ন এবং অবতরণে শব্দ কমানোর ওপর জোর দেয়া হবে।
সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com