মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না লিটনের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১১৪ বার

শঙ্কাই সত্য হলো, এশিয়া কাপ শুরুর আগেই দুঃসংবাদ। লিটনকে ছাড়াই এশিয়া কাপ মিশন শুরু করতে হবে বাংলাদেশকে। এখনো দেশেই রয়েছেন লিটন, আজও উড়াল দেয়া হয়নি শ্রীলঙ্কায়। ভাইরাস জ্বর থেকে এখনো সেরে উঠতে পারেননি এই ব্যাটার।

বৃহস্পতিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। তবে সেই ম্যাচে থাকছেন না লিটন কুমার দাস। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে এই ম্যাচের জন্য বিকল্প কাউকেই নিচ্ছে না বোর্ড।

এই প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘সুস্থ হলে আজই লিটনের যাওয়ার কথা ছিল, কিন্তু আজ সে যেতে পারেনি। আমরা তার আপডেটের অপেক্ষা করছি। সুস্থ হলেই যেন দ্রুত যেতে পারে। তবে নিশ্চিতভাবেই প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।’

নতুন খবর অনুযায়ী জানা গেছে, ফের লিটনকে রক্ত পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে ল্যাবে। এই পরীক্ষার রিপোর্টের ওপর বোঝা যাবে তার অবস্থা। সুস্থ বোধ করলে বুধবার সকালেই শ্রীলঙ্কার বিমান ধরবেন তিনি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের মুখেও শোনা গেল একই সুর।

জালাল ইউনুস বলেন, ‘লিটন সুস্থ হলে সে যাবে, আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে। যদি আজ সুস্থ হয়ে যায় তাহলে কালকের মধ্যে ওকে শ্রীলঙ্কা নিয়ে যাবার চেষ্টা করব। সে তো আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, নির্ভরযোগ্য ওপেনার।’

তামিম ইকবাল নেই, দলের সেরা ওপেনার হিসেবে এশিয়া কাপে ইনিংস উদ্বোধনের দায়িত্ব পড়েছিল লিটনের কাঁধে। তবে দল রোববার শ্রীলঙ্কায় চলে গেলেও যাওয়া হয়নি লিটনের। গত ৪ দিন ধরেই জ্বরে ভুগছেন তিনি। এখনো কমেনি জ্বরের তীব্রতা। এবার প্রথম ম্যাচের জন্য ছিটকে গেলেন লিটন। দলের জন্য যা অনাকাঙ্ক্ষিত ঘটনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com