বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, দলে বিজয়

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪৫ বার

জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস। শেষ পর্যন্ত এই ওপেনারকে এশিয়া কাপ থেকেই ছিটকে যেতে হলো। তার জায়গায় দলে সুযোগ পেলেন এনামুল হক বিজয়। আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি।

বিজয় অনেকটা আকস্মিকভাবেই স্কোয়াডে ডাক পেলেন। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলে ছিলেন তিনি। অথচ এশিয়া কাপের আলোচনায় কখনোই সেভাবে ছিলেন না তিনি।

এই ডানহাতিকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সে ঘরোয়া লিগে রান করেছে, বাংলা টাইগার্সের প্রোগ্রামে নিয়মিতই পর্যবেক্ষণে ছিল। বিজয় সবসময়ই আমাদের বিবেচনায় ছিল। লিটনের অনুপস্থিতিতে আমাদের একজন উইকেটরক্ষক ব্যাটার দরকার ছিল, বিজয়কে বেছে নিয়েছি।’

বিজয় ৪৪ ওয়ানডে ম্যাচ খেলে ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে ১২৫৪ রান করেছেন। এই ফরম্যাটে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ১৪, ১১ ও ৮ রান করে দল থেকে বাদ পড়েন তিনি।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৫৯.৫৭  গড় ও ৯৭.৩১ স্ট্রাইক রেট ৮৩৪ রান করেন। তিন সেঞ্চুরি করা এই ব্যাটার ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com