শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ছাত্রলীগের ‘ছাত্র সমাবেশে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ বার

বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশের মঞ্চে উঠেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেল পৌনে ৪টার দিকে তিনি সমাবেশ মঞ্চের প্রধান অতিথির আসন গ্রহণ করেন। এরপর সমাবেশ শুরু হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ’ আয়োজন করেছে ছাত্রলীগ।

সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে এসে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন তারা। উদ্যানের কালী মন্দির গেট, বাংলা একাডেমির সামনের গেট ও টিএসসির গেট দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এ ছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com