বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

পাকিস্তানের উদ্দেশে শ্রীলঙ্কা ছাড়লো বাংলাদেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ বার

আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে চলমান এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য পাকিস্তানের উদ্দেশে আজ স্থানীয় সময় বিকেলে ৪টায় শ্রীলঙ্কা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় পাকিস্তানে দলের পৌঁছানোর কথা রয়েছে জানিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ।

গতরাতে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটে ম্যাচটি হেরে যায় তারা।

টস জিতে প্রথমে ব্যাট করে ৪২ দশমিক ৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ১৬৫ রানের টার্গেটে ৬৬ বল বাকি রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের সামনে বাঁচা-মরার সমীকরণ। এ ম্যাচে হারলে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে বাংলাদেশ। গেল বছর টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল টাইগাররা।
সূত্র : বাসস

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com