বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

সাংবাদিক মকসুদ আহমদের সাথে নিউইয়র্কস্থ সাংবাদিকদের মতবিনিময়

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৫৮৪ বার

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদিতে আসা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস সিলেটের ব্যুরো চীফ,সিলেট অনলাইন প্রেসক্লাব এর সাধারন সম্পাদক,সিলেট বাঁক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মকসুদ আহমদ মকসুদের সাথে নিউইয়র্কের অনলাইন গণমাধ্যম কর্মী ও কমিউনিটি নেতাদের সাথে মতবিনিময় সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে। ইউ এস বাংলা অনলাইন প্রেসক্লাব এর আয়োজনে গত ৫ অক্টোবর শনিবার সনধ্যায় নিউইয়র্কের স্টারলিং এভিনিউ তথা বাংলাবাজারের নিরব রেস্টুরেন্ট এর পার্টি হলে অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সহকারি এটর্নী জেনারেল আবদুর রকিব মন্টু, ইন্জিনিয়ার আব্দুল হাঁকিম, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল এর সভাপতি বিশিষ্ট আইনজীবি কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার আর্গানাইজেশন এর সভাপতি আবদুস শহীদ, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আহবাব চৌধুরী খোকন, ব্রংকস বাংলাদেশী এসোসিয়েশন এর সভাপতি এম মামুন ইসলাম, এসেন্সিয়াল হোম কেয়ারের ব্যবস্থাপক জালাল চৌধুরী,বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি মনজু মিয়া,সিপিএ জাকির চৌধুরী, সাইফুল ইসলাম,গ্লোবাল নিউজটোয়েনটিফোরডটকমের সম্পাদক আবু সাদেক রনি। প্রমুখ।সর্বপ্রথমেই ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদেরকে ফুল দিয়ে বরন করেন আয়োজনবৃন্দ।স্বাগত বক্তব্য রাখেন গ্লোবালভিউটোয়েনটিফোরডটকমের সম্পাদক কবি মাছুম আহমদ।সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দীপুর সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাব যুক্তরাষ্ট্র সংবাদদাতা মাহফুজ আদনান এর পরিচালনায় অনুষ্টিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলানিউজইউএসডটকমের নির্বাহী সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন। সাংবাদিক মকসুদ আহমেদ তার বক্তব্যে বলেন, দেশ অনেক এগিয়ে গেছে, ইন্টারনেট,বিদ্যুৎ রাস্তা ঘাট সহ দেশে ব্যপক উন্নয়ন হচ্ছে। তথ্য প্রযুক্তির যোগ্য এসে বদলে গেছে সাংবাদিকতার ধরনও,মানুষের হাতে হাতে স্মার্ট ফোন থাকায় সাধারন জনগনের এখন অনলাইন সংবাদের প্রতি আগ্রহ বাড়ছে। সাধারন জনগনের কাছে পত্রিকার চেয়ে অনলাইনের সংবাদ পৌছে যাচ্ছে দ্রুত। তাই বস্তুনিষ্ট সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যের আইনজীবি এন মজুমদার, , দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন সংবাদে সাংবাদিকদের সচেতন হবার অনুরুধ জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com