মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ বার

দ্বিতীয়বার বৃষ্টির পর ফের শুরু হয়েছে খেলা। এরই মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত।

রোহিত শর্মা ও বিরাট কোহলির পর দ্রুত ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলও। দ্রুত ৪ উইকেট হারিয়ে তাই বিপাকে ভারত।

এই রিপোর্ট লেখার সময় ভারতের সংগ্রহ ১৫ ওভারে ৭২/৪। এখন ব্যাট করছেন ঈষান কিশান (২৩) ও হার্দিক পান্ডিয়া (৫)।

এর আগে শ্রেয়াস আইয়ার চেষ্টা করছিলেন ভিন্ন কিছু করতে। পাল্টা আক্রমণ চালিয়ে পাকিস্তানের মনোবল ভাঙতে চেয়েছিলেন তিনি। হারিস রউফকে টার্গেটও করেছিলেন তিনি, তবে হারিস রউফের কাছেই আটকা পড়েছেন আইয়ার। ৯ বলে ১৪ রান আসে তার ব্যাটে।

পরে সুবিধা করতে পারেননি শুভমান গিলও। তিনি বেশ সতর্কতার সাথে শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হার মানলেন রউফের কাছেই। ৩২ বলে মাত্র ১০ রান করে বোল্ড হয়েছেন এই ওপেনার।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৫ রানেই ভাঙে ভারতের উদ্বোধনী জুটি৷ শাহিন শাহ আফ্রিদি ফেরান রোহিত শর্মাকে। ২২ বলে ১১ করেন রোহিত। পরের ওভারেই বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেন আফ্রিদি। কোহলি করেন ৭ বলে ৪ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com