শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

জাতীয় সংসদের ২৪তম অধিবেশন চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২ বার

একাদশ জাতীয় সংসদের এ অধিবেশন চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশন শুরুর আগে রোববার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে তিনি চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করেন। এরা হলেন দীপঙ্কর তালুকদার, এবি তাজুল ইসলাম, মোরশেদ আলম, আনিসুল ইসলাম মাহমুদ (জাপার) এবং আদিবা আনজুম মিতা। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এ পাঁচজন সভাপতিমণ্ডলীর সদস্য ক্রমানুসারে সংসদে স্পিকারের দায়িত্ব পালন করবেন।

শোকপ্রস্তাবের পর সংসদে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের এমপি মাওলানা রুহুল আমিন মাদানী। পরে সংসদের বৈঠক সোমবার বিকাল পৌনে ৫টা পর্যন্ত মুলতবি করা হয়। চলতি সংসদের কোনো সদস্য মারা গেলে নিয়ম অনুযায়ী বৈঠক মুলতবি করা হয়।

শোক প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সংসদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওয়সিকা আয়শা খান, জুনাইদ আহমেদ পলক, সাজ্জাদুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, আশরাফ আলী খান খসরু, আব্দুল আজিজ, মসিউর রহমান রাঙ্গাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সরকার দলের দুই এমপি ছাড়াও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মতিউর রহমান, সাবেক এমপি পান্না কায়সার, মোহাম্মদ উল্ল্যার মৃত্যুতে সংসদে শোক প্রকাশ করা হয়। এছাড়া শোক জানানো হয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান, কবি মোহাম্মদ রফিক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরুর স্ত্রী কামরুন্নেছা আশরাফ দীনা, সংসদ সদস্য (যশোর-৩) নাবিল আহমেদের বাবা দৈনিক আজকের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ, সংরক্ষিত আসনের এমপি কানিজ ফাতেমা আহমেদের বাবা কামাল উদ্দিন আহমেদ খান, কৃষিবিজ্ঞানী কাজী পেয়ারার উদ্ভাবক কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে।

এছাড়া যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউইতে ভয়াবহ দাবানল, ভারতের উড়িষ্যা রাজ্যে মর্মান্তিক ট্রেন দুর্ঘটানা এবং দেশ-বিদেশে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রকাশ করা হয়।

এর আগে গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com