মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

প্রথম পাওয়ার প্লেতে ভারতের বোলারদের তুলোধুনো করল নেপাল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ বার

খেলার মান কিংবা র‌্যাংকিং; ভারতের ক্রিকেট দলের সঙ্গে নেপালের ক্রিকেট দলের ব্যবধান আকাশ-পাতাল। তবে এশিয়া কাপে দুই দলের বাঁচা-মরার লড়াইয়ে দুর্দান্ত ক্রিকেট দেখাল নেপাল। প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়েই তুলেছে ৬৫ রান।

 

নেপালকে অল্প রানে বেধে ফেলার আশায় এদিন টস জিতে ফিল্ডিং বেছে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সন্তান হওয়ায় আজকের ম্যাচে নেই জাসপ্রিত বুমরাহ। তার অভাব বেশ ভালোভাবেই টের পেল ভারত। মোহাম্মাদ সিরাজ-মোহাম্মদ শামিদের ছন্নছাড়া বোলিংয়ে একের পর এক বাউন্ডারি আদায় করে নেন নেপালের ব্যাটারা। ফিল্ডিংও ছিল যাচ্ছেতাই। প্রথম ৫ ওভারের মধ্যেই মিস হয় তিনটি সহজ ক্যাচ।

অবশেষে ৬৫ রানের মাথায় প্রথম সাফল্য পায় ভারত। শার্দূল ঠাকুরের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ভয়ঙ্কর হয়ে ওঠা কুশল ব্রুটেল। যাওয়ার আগে ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন তিনি। সবশেষ খবর অনুযায়ী, ১৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৩ রান করেছে নেপাল।

শ্রীলংকার পাল্লেকেলেতে বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া এই ম্যাচটি দুই দলের জন্যই বাঁচামরার। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে নেপালকে পাকিস্তান হারায়। ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি ড্র হলে সুপার ফোরে উঠে যায় পাকিস্তান। এই ম্যাচে যারা জিতবে তারাই খেলবে সুপার ফোরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com