মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

অভিজ্ঞ সাকিব-মুশফিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ বার

শুরুর ধাক্কা সামলে উঠছে বাংলাদেশ। সাকিব আল হাসানের সাথে মিলে মুশফিকুর রহিম চেষ্টা করছেন হাল ধরার। পাকিস্তানের বিপক্ষে বরাবরই ভালো পারফর্ম করা এই দুই ব্যাটার আজও খেলছেন সাবলীলভাবে, দলের রানের গতিও ঠিক রেখেছেন তারা।

ইতোমধ্যেই দলের সংগ্রহ তিন অংক ছুঁয়েছে। ২০.১ ওভারে দলীয় পূরণ হয়েছে। পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে তুলেছেন সাকিব-মুশফিক মিলে। সাকিব ৩৭ বলে ৩৩ ও মুশফিকের অপরাজিত আছেন ৪১ বলে ২৬ রানে।

এর আগে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নাইম শেখ ও মেহেদী মিরাজের উদ্বোধনী জুটি ভাঙে ০ রানে। মিরাজ ফেরেন গোল্ডেন ডাক মেরে। এরপর নাইম ও লিটন দাস মিলে চেষ্টা করেছিলেন। লিটনকে ১৬ রানে ফিরিয়ে সেই জুটি ভাঙেন শাহীন আফ্রিদি।

ফিল্ডিং করতে গিয়ে নাসিম শাহ চোট পাওয়ায় একটু আগেই বোলিংয়ে আসেন হারিস রউফ। তাই যেন কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। পরপর দুই ওভারে জোড়া উইকেট তুলে বাংলাদেশ ইনিংসের কোমর ভেঙে দেন তিনি। নাঈম শেখকে ২০ ও হৃদয়কে ফেরান ২ রানে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com