শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ইউক্রেনকে ১০০ কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে আরও ১০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছ যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন কিয়েভ সফরকালে এই ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই সহায়তার মধ্যে ৬৬ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার হবে সামরিক ও বেসামরিক নিরাপত্তা সহযোগিতায়। সফরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অগ্রগতির প্রশংসা করেন ব্লিঙ্কেন।

নতুন এই সহায়তায় এইচআইএমআরএস ক্ষেপণাস্ত্র, জ্যাভেলিন অ্যান্টিট্যাঙ্ক অস্ত্র, আব্রাহাম ট্যাংকসহ অন্যান্য অস্ত্র ব্যবস্থা থাকছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারন জন পিয়ের বুধবার বলেন, তারা ইউক্রেনকে ইউরেনিয়াম অস্ত্রও দেবে।

বুধবার এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘গত কয়েক সপ্তাহে ইউক্রেন সাফল্য অর্জন করেছে। আমাদের এই সহায়তা তাদের এই সাফল্য ধরে রাখতে সাহায্য করবে।’

এর আগে গত ৩০ আগস্ট ২৫ কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সহায়তার আওতায় যুদ্ধ সরঞ্জাম ও মাইন সরানোর যন্ত্র দেওয়া হয়। চলতি গ্রীষ্মে ইউক্রেনীয় সেনারা রুশ প্রতিরক্ষা ভেদ করতে হিমশিম খাচ্ছে। স্থলমাইন ও বেড়া ভেঙে আক্রমণ সুসংহত করতে পারছে না কিয়েভ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা অন্যান্য দেশগুলোও ইউক্রেনের পাশে দাঁড়ালেও রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের মূল শক্তি ছিল যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত কোটি কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com