বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

নিউইয়র্ক রাজ্যের পাঁচ সিনেটর বাংলাদেশে যাবেন, কিন্তু রাষ্ট্রের খরচে কেন?

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৬৪৭ বার

নিউইয়র্ক রাজ্যের পাঁচ সিনেটর বাংলাদেশে
যাবেন, কিন্তু রাষ্ট্রের খরচে কেন?

নিউইয়র্ক অঙ্গরাজ্যের পাঁচজন সিনেটরকে বাংলাদেশে অতিথি করে নিয়ে গেলে কার বা কাদের লাভ তা বিবেচনা করা দরকার। এই পাঁচজন রাজ্য সিনেটরের যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে তেমন কোনো ভূমিকা নেই। এমনকী ট্রাম্প প্রশাসনেও তাদের কথা বলার কোনো রকম সুযোগ নেই। কে বা কাদের পরামর্শে পাঁচজন রাজ্য সিনেটরকে বাংলাদেশে রাষ্ট্রীয় অতিথি করে নেওয়া হচ্ছে তা বোধগম্য নয়।

সরকার প্রধানের কাছে বাহবা নেওয়ার জন্য সরকারে ঘাপটি মেরে থাকা একটি মহল ব্যক্তিস্বার্থে এবং নিউইয়র্কে সরকাবিরোধী একটি কুচক্রি মহলের যোগসাজসে রাজ্যসভার পাঁচজন সদস্যকে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে।

নিউইয়র্ক রাজ্যের পাঁচজন সিনেটর বাংলাদেশ ভ্রমণে যেতেই পারেন। তাদের রাষ্ট্রীয় অতিথি করে সম্মানও জানানো যায়। তাই বলে রাষ্ট্রীয় খরচে কেন? কী কারণে? কীসের স্বার্থে? বাংলাদেশের কী অঢেল(!) টাকা, এ কারণে?

যেমন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যসভার পাঁচজন সদস্য যেমন বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারেন না। একইভাবে নিউইয়র্কের এই পাঁচজন সিনেটরও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জন্য কল্যাণকর কিছুই করতে পারবেন না। বরং প্রবাসী বাংলাদেশিদের ভোটে তাদের বাক্স ভরে। কিন্তু সে তুলনায় বাংলাদেশিরা তাদের কাছ থেকে কিছুই পায় না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com